Logo
শিরোনাম

ইউক্রেনে হামলায় ফক্স নিউজের দুই সাংবাদিক নিহত

প্রকাশিত:বুধবার ১৬ মার্চ ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৭৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইউক্রেনের কিয়েভে সংবাদ সংগ্রহে যাওয়ার পথে যুক্তরাষ্ট্রভিত্তিক টিভি চ্যানেল ফক্স নিউজের ফটোসাংবাদিক পিয়েরে জাকরজেউস্কিসহ দুই সাংবাদিক নিহত হয়েছেন।সোমবারের হামলায় জাকরজেউস্কি নিহত হলেও মঙ্গলবার খোলা চিঠিতে বিষয়টি  জানান ফক্স নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা সুজান স্কট। খবর সিএনএন

সুজান স্কট জানান, সংবাদ সংগ্রহে যাচ্ছিলেন জাকরজেউস্কি। এ সময় গাড়ি আগুন লাগলে তিনি নিহত হন। এ ঘটনায় ফক্স নিউজের আহত সাংবাদিক বেঞ্জামিন হল ইউক্রেনের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ন্যাটো ও ইইউ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে ব্রাসেলসে যাবেন বাইডেনন্যাটো ও ইইউ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে ব্রাসেলসে যাবেন বাইডেন

এদিকে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো অভিযোগ করেন, রাশিয়ান সেনাদের কামানের গোলায় গাড়ি আগুন ধরে ইউক্রেনের সাংবাদিক ওলেক্সান্দ্রা কুভশিনোভা ও ফক্স নিউজের ফটোসাংবাদিক পিয়েরে জাকরজেউস্কি নিহত হয়েছেন।


আরও খবর