Logo
শিরোনাম

ইউক্রেনে হামলা করলে গ্যাস লাইন বন্ধের হুঁশিয়ারি : জো বাইডেন

প্রকাশিত:মঙ্গলবার ০৮ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৮৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাশিয়া ইউক্রেনে হামলা করলে দেশটির জার্মানিতে রপ্তানির গ্যাস পাইপলাইন নর্ড স্ট্রিম ২ বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, রাশিয়া হামলা করে, তার মানে সেনা ও ট্যাংক যদি ইউক্রেন সীমান্ত অতিক্রম করে তাহলে নর্ড স্ট্রিম ২ প্রকল্প বন্ধ করে দেওয়া হবে।

এতে রাশিয়া অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও জার্মানিতে গ্যাস সরবরাহের সংকট তৈরি হবে। গ্যাস পাইপলাইনটির নির্মাণকাজ শেষ হলেও এখনও তা চালু হয়নি। বাইডেন বলেন, আমরা দুই দেশ এবং ন্যাটোর সবাই প্রস্তুত।

বাইডেন যখন পাইপলাইন প্রকল্প আর সামনে এগোবে না বলে সতর্ক করছিলেন, শলৎস সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়ার বোঝা দরকার যে আরও অনেক কিছু ঘটতে পারে, তারা হয়তো নিজেরাই হিসাব করেছে।

সম্প্রতি রাশিয়া ইউক্রেন সীমান্তে এক লাখ সেনা মোতায়েন করলে সম্ভাব্য হামলা নিয়ে পশ্চিমাদের উদ্বেগ বেড়ে যায়। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান রোববার সতর্ক করে বলেন, রাশিয়া ইউক্রেনে যেকোনো দিন হামলা করতে পারে। এটি হবে একটি সংঘাতের সূত্রপাত, যার জন্য চরম মানবিক মূল্য দিতে হবে।

একই সময়ে বাইডেন ও ন্যাটো জানিয়েছে, তাদের রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পক্ষে যুদ্ধ করার জন্য সেনা পাঠানোর পরিকল্পনা নেই।


আরও খবর