
রাশিয়ার শর্ত
মেনে নিলে মুহূর্তের মধ্যে ইউক্রেনে হামলা বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে ক্রেমলিন। রুশ
প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভ এসব শর্তের কথাও সুনির্দিষ্টভাবে
জানিয়েছেন। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন
ক্রেমলিনের মুখপাত্র।
দিমিত্রি পেসকভ
জানিয়েছেন রাশিয়ার শর্তের মধ্যে রয়েছে:-
>ইউক্রেনের
সামরিক পদক্ষেপ বন্ধ করা,
>নিরপেক্ষতা
বজায় রাখতে সংবিধান সংশোধন,
>ক্রিমিয়াকে
রাশিয়ার অঞ্চল বলে স্বীকার করে নেওয়া এবং
> বিদ্রোহী
নিয়ন্ত্রিত ডনেস্ক এবং লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া।
ইউক্রেনে রাশিয়ার
‘বিশেষ সামরিক
অভিযানের’ ১৩ তম দিন চলছে। এর এদিনেই ইউক্রেনে নিজেদের
চাওয়া স্পষ্ট করে জানালো ক্রেমলিন।
দিমিত্রি পেসকভ
জানান, এসব শর্তের বিষয়ে অবগত রয়েছে ইউক্রেন। তিনি বলেন, ‘আর তাদের বলা
হয়েছে, এই সবকিছুই এক মুহূর্তের মধ্যেই থেমে যেতে পারে।’
নিরপেক্ষতা ইস্যু
স্পষ্ট করতে গিয়ে পেসকভ বলেন, ‘তাদের উচিত হবে সংবিধান সংশোধন
করে এমন বিধান যোগ করা যাতে ইউক্রেন কোনও জোটে যোগ দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করবে।
এটা কেবল সম্ভব সংবিধান পরিবর্তনের মাধ্যমে।’
ক্রেমলিন মুখপাত্র
দাবি করেন, ইউক্রেনের আর কোনও অঞ্চলকে নিজেদের কর্তৃত্ব দাবি করতে যাবে না রাশিয়া।
তিনি বলেন, ‘আমরা সত্যিই ইউক্রেনের নিরস্ত্রীকরণ শেষ করে এনেছি।
আমরা এটা শেষ করবো। কিন্তু মূল বিষয় হলো ইউক্রেনকে সামরিক পদক্ষেপ বাদ দিতে হবে। তাদের
উচিবত সামরিক পদক্ষেপ বাদ দেওয়া আর তাহলে কেউ গুলি চালাবে না।’
ইউক্রেন যুদ্ধ
অবসানে সোমবার তৃতীয় দফায় আলোচনায় বসতে যাচ্ছে মস্কো ও কিয়েভের প্রতিনিধিরা। এই সময়ে
নিজেদের দাবি স্পষ্ট করলো রাশিয়া।

