Logo
শিরোনাম

ইতিহাসে আজকের এই দিনে: ২৮ সেপ্টেম্বর

প্রকাশিত:বুধবার ২৮ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | ১৭১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন আজকের এই দিনের ইতিহাস’।

আজ ২৮ সেপ্টেম্বর ২০২২, বুধবার, ১৩ আশ্বিন ১৪২৯। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ইতিহাসে আজকের ঘটনাবলী:

১৮৬৫ - এলিজাবেথ গ্যারেট এন্ডারসন প্রথম শল্যচিকিৎসক হিসেবে ব্রিটেনে নিবন্ধিত হন।

১৯০৬ - হংকংয়ে প্রবল ঘূর্ণিঝড়ে ১০ হাজার লোকের মৃত্যু।

১৯২৩ - বুলগেরিয়ায় ফ্যাসিস্টবিরোধী এক অভ্যুত্থান ঘটে।

১৯২৮ - স্যার অ্যালেকজান্ডার ফ্লেমিং প্রথমবারের মতো পেনিসিলিন আবিষ্কারের কথা ঘোষণা করেন।

১৯৯৬ - জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এক প্রস্তাব পাস করে মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদের নিচে খননকাজ পরিচালনা বন্ধ করার জন্য ইহুদিবাদী ইসরাইলের প্রতি আহ্বান জানায়।

ইতিহাসে আজকে যাদের জন্ম:

১৫৭৩ - ইতালীয় অনন্য চিত্রশিল্পী মাইকেলাঞ্জেলোর জন্ম।

১৭৪৬ - প্রাচ্য তত্ত্ববিদ ও এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা উইলিয়াম জোনসের জন্ম।

১৯২৯ - ভারতের স্বনামধন্য কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর জন্মগ্রহণ করেন।

১৯৩৬ - সাহিত্যিক শেখ ফজলল করিমের ইন্তেকাল।

১৯৪৭ - বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা জন্মগ্রহণ করেন।

১৯৭৫ - অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টুয়ার্ট ক্লার্ক জন্মগ্রহণ করেন।

১৯৮২ - ভারতীয় ক্রীড়াবিদ অভিনভ বিন্দ্রা জন্মগ্রহণ করেন।

ইতিহাসে আজকে যাদের মৃত্যু:

১৮৯৫ - ফরাসি রসায়নবিদ ও অণুজীববিজ্ঞানী লুই পাস্তুরের মৃত্যু।

১৯০২ - ফরাসি ঔপন্যাসিক এমিল জোলার মৃত্যু।

১৯৫৩ - মার্কিন জ্যোতির্বিদ এডউইন হাবলের মৃত্যু।

১৯৭০ - মিসরের প্রেসিডেন্ট জামাল আবদুন নাসের মৃত্যুবরণ করেন।

১৯৮৯ - ফিলিপিন্সের সাবেক রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোসের মৃত্যু।

১৯৯৬ - আফগান সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ নাজিবুল্লাহ মৃত্যুবরণ করেন।

ইতিহাসে আজকে দিবস সমূহ ও অন্যান্য:

আজ বিশ্ব জলাতংক দিবস।

আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস।

নিউজ ট্যাগ: ইতিহাসে এই দিনে

আরও খবর

২০ ফেব্রুয়ারি: ইতিহাসের এই দিনে

সোমবার ২০ ফেব্রুয়ারি ২০২৩

১৯ ফেব্রুয়ারি : ইতিহাসের এই দিনে

রবিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৩