
আজ ১৪ নভেম্বর
২০২২, সোমবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের
জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলিঃ
১৫৩৩ - স্পেনীয়রা
দক্ষিণ আমেরিকায় অবস্থিত ইকুয়েডর আবিষ্কার এবং দখল করে নিয়েছিল।
১৬৬৬ - দুই কুকুরের
দেহে প্রথম রক্ত সঞ্চালন করা হয়।
১৬৯৮ - স্পেনের
রাজা কার্লোস তার পৌত্র যোসেফ ফার্দিনান্দকে উত্তরাধিকার নির্বাচিত করেন।
১৭৮০ - ব্রিটিশরাজ
‘বেঙ্গল গেজেট’ প্রকাশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে।
১৮৬৫ - মাইকেল
মধুসূদন দত্তের ‘পদ্মাবতী’ নাটক প্রথম অভিনীত হয়।
১৮৯৬ - নায়াগ্রাতে
বিদ্যুৎকেন্দ্র চালু হয়।
১৯০৮ - খ্যাতনামা
বিজ্ঞানী আলবার্ট আইনষ্টাইন প্রথম, আলোক-সংক্রান্ত কোয়ান্টাম তত্ত্ব উপস্থাপন করেছিলেন।
১৯১৮ - চেকেস্লোভাকিয়ায়
প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়।
১৯২২ - যুক্তরাজ্য
থেকে বিবিসি [ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন] প্রতিষ্ঠিত হয় এবং প্রথম বিবিসি রেডিও
প্রচার শুরু হয়।
১৯৬৯ - ব্রিটেনে
রঙিন টিভি সম্প্রচার শুরু হয়।
১৯৬৯ - তিন মার্কিন
নভোচারী চার্লস কনরাড, গর্ডন কুপার ও অ্যালান বিনা অ্যাপোলো-১২ নভোযানে চড়ে চাঁদে যাত্রা
করেন।
১৯৭০ - প্রতিরক্ষা
মন্ত্রী হাফেজ আর আসাদ সিরিয়ার ক্ষমতা দখল করেন।
১৯৭৯ - যুক্তরাষ্ট্রের
ব্যাংকগুলোতে জমাকৃত ইরানের ডলার মার্কিন সরকার জব্দ করে।
১৯৮৩ - বাংলাদেশে
প্রকাশ্য রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
১৯৯৪ - শ্রীমাভো
বন্দরনায়েকে শ্রীলংকার প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
১৯৯৬ - বঙ্গবন্ধু
হত্যাকাণ্ডের বিচার শুরুর প্রশ্নে সংসদে ইনডেমনিটি (বাতিল) বিল পাস করেন।
জন্ম:
১৬৮৩ - ইতিহাসবিদ
রবার্ট জে ফ্রুইন।
১৭১৯ - লেওপল্ড
মোজার্ট, তিনি ছিলেন অস্ট্রিয়ান বেহালাবাদক, সুরকার ও পথপ্রদর্শক।
১৭৬৫ - রবার্ট
ফুলটন, তিনি ছিলেন আমেরিকান প্রকৌশলী ও স্টিমবোটের উদ্ভাবক।
১৮৪০ - ক্লোদ
মনে, তিনি ছিলেন ফ্রান্সের এক বিখ্যাত ধারণাবাদী (ইম্প্রেশনিস্ট) চিত্রশিল্পী।
১৮৮৯ - জহরলাল
নেহরু, তিনি ছিলেন ভারতীয় আইনজীবী, রাজনীতিবিদ ও প্রথম প্রধানমন্ত্রী।
১৮৯১ - ফ্রেডরিক
গ্র্যান্ট বেনটিং, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী কানাডিয়ান চিকিৎসক ও অধ্যাপক।
১৯০৪ - হ্যারল্ড
লারউড, তিনি ছিলেন বিখ্যাত ও পেশাদার ইংরেজ ক্রিকেটার।
১৯২২ - বুট্রোস
ঘালি, তিনি ছিলেন মিশরীয় কূটনীতিবিদ, জাতিসংঘের ৬ষ্ঠ মহাসচিব।
১৯৩৮ - আবু তাহের,
তিনি ছিলেন বীর উত্তম খেতাব প্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।
১৯৩৮ - কারেন
আর্মস্ট্রং, তিনি ছিলেন ইংরেজ লেখক।
১৯৫১ - যহাং ইয়িমউ,
তিনি চীনা অভিনেতা, পরিচালক, প্রযোজক ও সিনেমাটোগ্রাফার।
১৯৫৪ - কন্ডোলিৎসা
রাইস, তিনি আমেরিকার রাজনৈতিক বিজ্ঞানী, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ৬৬ তম মার্কিন যুক্তরাষ্ট্র
সচিব।
১৯৭১ - অ্যাডাম
ক্রেইগ গিলক্রিস্ট, তিনি সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেট খেলোয়াড়।
১৯৭৫ - লুইজ বম্বনাট
গউলারট, তিনি ব্রাজিলিয়ান ফুটবলার।
১৯৮৫ - থমাস ভের্মালেন,
তিনি বেলজিয়ান ফুটবলার।
মৃত্যু:
০৫৬৫ - প্রথম
জাস্টিনিয়ান, তিনি ছিলেন বাইজেন্টাইন সম্রাট।
০৯৬৭ - চীনের
জনপ্রিয় সম্রাট সেনাধ্যক্ষ শুংবংশের প্রতিষ্ঠাতা তাই শুংয়ে।
১২৬৩ - আলেকজান্ডার
নেভস্কয়, তিনি ছিলেন রাশিয়ান সেন্ট।
১৫২২ - ফ্রান্সের
রাজকুমারী অ্যান।
১৭১৬ - গট্ফ্রিট
লাইব্নিৎস, তিনি ছিলেন একজন জার্মান দার্শনিক ও গণিতবিদ ছিলেন।
১৮১৬ - জার্মানীর
বিখ্যাত দার্শনিক, গণিতবিদ গোটফ্রেইড উইলহেম লেবনিজ।
১৮২৫ - জাঁ পল,
তিনি ছিলেন জার্মান সাংবাদিক ও লেখক।
১৮৩১ - ব্রিটিশের
বিরুদ্ধে লড়ে তিতুমীর শহীদ হন।
১৮৩১ - গেয়র্গ
ভিলহেল্ম হেগল, তিনি ছিলেন জার্মান দার্শনিক ছিলেন।
১৮৩২ - রাস্মুস
রাস্ক, তিনি ছিলেন একজন ডেনীয় ভাষাতাত্ত্বিক ও পণ্ডিত।
১৯১৬ - সাকি,
তিনি ছিলেন ইংরেজ ভাষার অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পকার।
১৯৮০ - ইরানের
প্রখ্যাত আলেম, মোফাসসিরে কোরআন, দার্শনিক আয়াতুল্লাহ আল্লামা স্যাইয়েদ মোহাম্মদ হোসেইন
তাবাতাবাই।
১৯৮৮ - বাংলাদেশে
সমবায় সঞ্চয় ও ঋণদান সমিতি (ক্রেডিট ইউনিয়ন) এর প্রবর্তক ফাদার উয়াং ঢাকায় সড়ক
দূর্ঘটনায় নিহত হন।
২০০৮
- ক্রিস্টিন হান্টার, তিনি ছিলেন আমেরিকান লেখক।

