Logo
শিরোনাম

ইতিহাসে আজকের এই দিনে: ২১ জুন

প্রকাশিত:মঙ্গলবার ২১ জুন ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৩৩৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ২১ জুন ২০২২, মঙ্গলবার। ৭ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৭২ তম (অধিবর্ষে ১৭৩ তম) দিন।

এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

ইতিহাসের পাতায় ২১ জুনের ঘটনাবলি :

১৭৮৮ - মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কার্যকর করা হয়।

১৮৬২ - অবিভক্ত ভারতের প্রথম ব্যারিস্টার জ্ঞানেন্দ্র মোহন ঠাকুর ইংল্যান্ডের লিংকন ইন থেকে ব্যারিস্টারি পরীক্ষায় উত্তীর্ণ।

১৮৯৮ - যুক্তরাষ্ট্র স্পেনের হাত থেকে গোয়াম দখল করে নেয়।

১৯১৬ - তুরস্কের বিরুদ্ধে আরবদের বিদ্রোহ।

১৯৩৫ - প্যারিতে বিশ্বের নেতৃস্থানীয় শিল্পী সাহিত্যিকদের উপস্থিতিতে প্রথম আন্তর্জাতিক ফ্যাসিবিরোধী সম্মেলন অনুষ্ঠিত হয়।

১৯৪৮ - স্বাধীন ভারতের প্রথম ও শেষ গভর্নর জেনারেল হন চক্রবর্তী রাজাগোপালাচারী

১৯৭০ - ব্রাজিলের তৃতীয়বার জুলে রিমে’ কাপ বিজয় ও সে কাপের স্থায়ী অধিকার লাভ।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় জাম্বিয়া।

১৯৭৬ - ফ্রান্সের রেডিও স্টেশনের আমেরিকান মিউজিশিয়ান জোয়েল কোহেন প্রথম বিশ্ব সংগীত দিবসের প্রস্তাব করেন।

১৯৭৭ - পশ্চিমবঙ্গে বামফ্রন্ট মন্ত্রিসভা শপথ নেয় এবং জ্যোতি বসু মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

১৯৮১ - ইসলামি ইরানের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনি (র.) ইরানের তৎকালীন প্রেসিডেন্ট আবুল হাসান বনিসদরের প্রতি সংসদের অনাস্থা ও প্রেসিডেন্ট পদে তাকে অযোগ্য ঘোষণার রায় অনুমোদন করেন।

১৯৮৫ - সালের এই দিন থেকে ইউরোপ এবং পরে পৃথিবীতে বিশ্বসংগীত দিবস হিসেবে পালন করা শুরু হয়।

১৯৯০ - ইরানে ভূমিকম্পে ৪০ হাজার লোক নিহত।

১৯৯৪ - পশ্চিমা দুনিয়ার শর্ত মেনে নিয়ে রাশিয়া ন্যাটোতে যোগ দেয়।

২০০২ - বাংলাদেশের রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগ। স্পিকার জমির উদ্দিন সরকার অস্থায়ী রাষ্ট্রপতি।

২০০৪ - মহাশূন্যে প্রথম বেসরকারি মহাকাশযান স্পেসশিপ ওয়ান সফলভাবে উড্ডয়ন করে।

২০২০ - বলয়গ্রাস সূর্যগ্রহণ অনুষ্ঠিত।

আজ যাদের জন্ম হয় :

১৭৮১ - সিমেওঁ দ্যনি পোয়াসোঁ, ফরাসি গণিতবিদ, জ্যামিতিবিদ, এবং পদার্থবিজ্ঞানী।

১৮৩৯ - মাচাদো দে অ্যাসিস, ব্রাজিলের বিখ্যাত ঔপন্যাসিক, কবি, নাট্যকার ও ছোট গল্পকার ছিলেন।

১৮৫৬ - ফ্রিড্‌রিশ ক্লুগে, জার্মান ভাষাবিজ্ঞানী।

১৮৮২ - লুইস কোম্পানিস, কাতালোনিয়ার ১২৩তম রাষ্ট্রপতি।

১৯০৫ - জঁ-পল সার্ত্র্‌, ফরাসি অসিত্ত্ববাদী দার্শনিক, নাট্যকার, সাহিত্যিক এবং সমালোচক।

১৯২১ - জুডি হলিডে, মার্কিন অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী ও গায়িকা।

১৯২৫ - মরিন স্ট্যাপলটন, আমেরিকান অভিনেত্রী।

১৯৩৭ - জন এডরিচ, সাবেক ও বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা।

১৯৪০ - বিকাশ ভট্টাচার্য, প্রখ্যাত ভারতীয় চিত্রশিল্পী।

১৯৪৩ - রাহিজা খানম ঝুনু, একুশে পদক বিজয়ী বাংলাদেশি নৃত্যশিল্পী ও নৃত্যশিক্ষক।

১৯৪৪ - টনি স্কট, একজন ইংরেজ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।

১৯৪৫ - নির্মলেন্দু গুণ, বাংলাদেশ ও বাংলা ভাষার গুরুত্বপূর্ণ কবিদের একজন।

১৯৪৭ - শিরিন এবাদি, ইরানের একজন আইনজীবী ও মানবাধিকার কর্মী।

১৯৪৮ - ইয়ান ম্যাকইউয়ান, খ্যাতিমান ইংরেজ ঔপন্যাসিক।

১৯৫২ - জেরেমি কোনি, সাবেক ও বিখ্যাত নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা।

১৯৫৩ - বেনজীর ভুট্টো, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী।

১৯৫৫ - মিশেল প্লাতিনি, ফরাসি ফুটবলার এবং পরিচালক।

১৯৬১ - জোকো উইদোদো, ইন্দোনেশিয়ার বর্তমান রাষ্ট্রপতি।

১৯৬৫ - ওয়াচৌস্কি ভ্রাতৃদ্বয়, আমেরিকান পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার।

১৯৬৭ - ইংলাক সিনাওয়াত্রা, থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন।

১৯৭৯ - ক্রিস প্রাট, আমেরিকান অভিনেতা।

১৯৮২ - প্রিন্স উইলিয়াম, ডিউক অব কেমব্রিজ।

১৯৮৩ - এডওয়ার্ড স্নোডেন, আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক সদস্য।

আজ যাদের মৃত্যু হয় :

৮৭০ - আল-মুহতাদি, ছিলেন ১৪শ’ আব্বাসীয় খলিফা।

১০৩৭ - ইবনে সিনা, মধ্যপ্রাচ্যের কিংবদন্তিতুল্য দার্শনিক, চিকিৎসক ও বিজ্ঞানী।

১৯১৪ - বের্টা ফন জুটনার, অস্ট্রীয় ঔপন্যাসিক এবং শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রথম নারী কবি।

১৮৫২ - ফেড্রিক ফ্রোবেল, জার্মান ধর্মযাজক ও কিন্ডারগার্টেন স্কুলের সূচনা কারী।

১৯৫৭ - ইয়োহানেস স্টার্ক, বিংশ শতাব্দীর বিখ্যাত জার্মান পদার্থবিজ্ঞানী।

১৯৫৪ - গিডিয়ন সানবেক, সুয়েডীয়-আমেরিকান তড়িৎ প্রকৌশলী।

১৯৭০ - সুকর্ণ, ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি।

১৯৯১ - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশি কবি, গীতিকার।

১৯৯৭ - শিনতারো কাতসু, জাপানি অভিনেতা, গায়ক, প্রযোজক ও পরিচালক।

২০০৪ - লিওনেল ব্রিজোলা, ব্রাজিলিয়ান রাজনীতিবিদ।

দিবস:

আন্তর্জাতিক যোগ দিবস।

বিশ্বসংগীত দিবস।

নিউজ ট্যাগ: ইতিহাসে এই দিনে

আরও খবর

২০ ফেব্রুয়ারি: ইতিহাসের এই দিনে

সোমবার ২০ ফেব্রুয়ারি ২০২৩

১৯ ফেব্রুয়ারি : ইতিহাসের এই দিনে

রবিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৩