
পুরো ম্যাচে আধিপত্য
দেখালেও শেষ পর্যন্ত ইতালির কাছে টাইব্রেকারে হেরে ইউরো কাপের সেমিফাইনাল থেকে বিদায়
নিল স্পেন। আর আসরে শতভাগ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ফাইনালে পা রাখলো আজ্জুরিরা।
ইউরোর প্রথম সেমিফাইনালে
মঙ্গলবার ওয়েম্বলিতে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হওয়ায় ম্যাচ
গড়ায় টাইব্রেকারে। যেখানে ৪-২ ব্যবধানে জয় তুলে নেয় ইতালি। এই নিয়ে টানা ৩৩ ম্যাচে
অপরাজিত রইলো ইতালিয়ানরা। ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে রবার্তো মানচিনির শিষ্যরা হারতে
ভুলে গেছে। এবারের ইউরোয় এখন পর্যন্ত ৩টি নকআউট ম্যাচসহ ৬ ম্যাচে জিতেছে ইতালি।
টাইব্রেকারের
শুরুতেই ইতালির লোকাতেল্লি ও স্পেনের ওলমো দুজনেই শট মিস করেন। এরপর ইতালির বেলোত্তি
ও বনুচ্চি এবং স্পেনের মোরেনো ও আলকান্তারা বল জালে জড়াতে সক্ষম হন। ইতালির বার্নারদেসচিও
পান জালের দেখা। কিন্তু মিস করেন স্পেনের মোরাতা। এরপর ইতালির জর্গিনহো লক্ষ্যভেদ করলে
আর শট নেওয়ার প্রয়োজন হয়নি।
২০১৬ ইউরোয় এই
স্পেনকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো থেকেই বিদায় করেছিল ইতালি।

