Logo
শিরোনাম

ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকার করি না: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত:বুধবার ২৬ মে ২০২১ | হালনাগাদ:রবিবার ২২ অক্টোবর ২০২৩ | ১৩৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকার করি না, তাই সে দেশে কোনো বাংলাদেশি গেলে শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (২৬ মে) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ফিলিস্তিনের জনগণের জন্য চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর শেষে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এসব চিকিৎসা সরঞ্জাম বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদানের হাতে তুলে দেওয়া হয়।

বাংলাদেশের পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল লেখা বাদ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আরও বলেন বলেন, ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগের মতো রয়েছে। বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের সমর্থনে কাজ করে যাবে।

ড. মোমেন বলেন, বাংলাদেশের কোনো কোনো গণমাধ্যম পাসপোর্ট সংশোধন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে। তবে ইসরায়েল নিয়ে আমাদের অবস্থান খুব সুস্পষ্ট। ফিলিস্তিন নীতিতে আমাদের অবস্থান পরিবর্তন হয়নি।



আরও খবর