Logo
শিরোনাম

ইসির সঙ্গে সংলাপে বসল আওয়ামী লীগ

প্রকাশিত:রবিবার ৩১ জুলাই ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ১৫৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলমান সংলাপে ইসির সঙ্গে বসেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আজ রোববার বেলা ৩টায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ১২ সদস্যের একটি দল ইসির সঙ্গে আলোচনায় বসে।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সংলাপে সভাপতিত্ব করছেন। এ ছাড়া কমিশনের সচিব, অতিরিক্ত সচিব ও অন্য কমিশনাররা এতে উপস্থিত রয়েছেন।

এর আগে সকালে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে সংলাপে বসে ইসি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে গত ১৭ জুলাই থেকে সংলাপ শুরু করেছে ইসি। এখন পর্যন্ত আওয়ামী লীগসহ ২৮টি দল ইসির ডাকে সাড়া দিয়েছে। ইসি ও নির্বাচন ব্যবস্থায় অনাস্থা এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলে এই সংলাপে অংশ নেয়নি বিএনপিসহ ৯টি দল।


আরও খবর