Logo
শিরোনাম

ইরানে রিভ্যুলশনারি গার্ডের ঘাঁটিতে আগুন

প্রকাশিত:মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৯৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সোমবার ইরানের পশ্চিমাঞ্চলীয় একটি সেনাঘাঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দেশটির নিরাপত্তা কাউন্সিল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, কেরমানশাহ প্রদেশের মাহিদাস্ত অঞ্চলে রিভ্যুলশনারি গার্ডের একটি ঘাঁটিতে সোমবার ভোরে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যানবাহন এবং গাড়ির তেল রাখার স্থানে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

এদিকে, খবর পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন দমকল কর্মীরা। তবে আগুন কীভাবে লাগল স্পর্শকাতর ওই ঘাঁটিতে, তা নিয়ে তদন্ত শুরু করেছে ইরান।


আরও খবর