Logo
শিরোনাম

ইন্টারভিউতে যে ভুলগুলো করবেন না

প্রকাশিত:মঙ্গলবার ০৩ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | ৯৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নতুন বছর একেবারেই দ্বারপ্রান্তে চলে এসেছে। এদিকে আমরা সবাই তাকে বরণ করে নিতে প্রস্তুত। বেশিরভাগ মানুষই নতুন বছরের করণীয়গুলো পরিকল্পনা করে রেখেছেন। নতুন বছরে অনেকে বেকারত্বের তকমা ঘুঁচিয়ে কর্মজীবনে প্রবেশ করবেন। চাকরির আগে ইন্টারভিউ বোর্ডের মুখোমুখি হতে হয় প্রায় সবাইকেই। কিছু সাধারণ ভুল আছে যেগুলো বেশির ভাগ চাকরিপ্রার্থী করে থাকেন। জেনে নিন সেই ভুলগুলো সম্পর্কে আর নতুন বছরে ইন্টারভিউ বোর্ডে এগুলো এড়িয়ে চলুন-

কাজের প্রতি আগ্রহ না দেখানো: ইন্টারভিউ বোর্ডের সামনে আপনি নিজেকে কীভাবে উপস্থাপন করছেন সে বিষয়ে সতর্ক থাকুন। আলোচনায় অংশগ্রহণ করুন এবং আগ্রহের সঙ্গে প্রশ্নের উত্তর দিন। চিন্তা করে উত্তর দিন এবং প্রয়োজন হলে বিরতি নিন। চাকরির প্রতি আপনার আগ্রহটুকু যেন আপনার কথায় প্রকাশ পায়। কাজের প্রতি উদাসীনতা দেখালে তারা আপনাকে শুরুতেই বাদ দিতে পারেন।

ফোন ব্যবহার করবেন না: ইন্টারভিউয়ের সময়ে ফোন কল বা মেসেজের রিপ্লাই দেবেন না। এসময় ফোন ব্যবহার করলে বোঝা যাবে যে আপনি কোনো ধরনের ইন্টারভিউ এটিকেট জানেন না। ইন্টারভিউ শেষ হওয়ার আগ পর্যন্ত ফোন সাইলেন্ট মোডে রেখে দিন। যারা আপনার সাক্ষাৎকার গ্রহণ করছেন, তাদের দিকে সবটুকু মনোযোগ দিন।

অগোছালো পোশাক পরবেন না: ইন্টারভিউতে কখনোই অগোছালো বা ইন্টারভিউয়ের সঙ্গে সামঞ্জস্য নেই এমন পোশাক পরে যাবেন না। ফর্মাল এবং পরিচ্ছন্ন পোশাক পরে ইন্টারভিউ দিতে যান। এটি আপনাকে সবার সামনে পরিপাটি এবং বুদ্ধিমান হিসেবে উপস্থাপন করবে। 

পূর্ববর্তী বস সম্পর্কে নেতিবাচক কথা বলবেন না: অনেকেই নতুন চাকরিতে গেলে পূর্ববর্তী বস সম্পর্কে নেতিবাচক কথা বলেন। এ ধরনের ভুল করবেন না। যদি কোনো অভিযোগ থাকেও, সেটি নিজের ভেতরে চেপে রাখুন। কারণ যখন আপনি ইন্টারভিউ বোর্ডে পূর্বের বস সম্পর্কে বদনাম করবেন, তখন আপনি তাদের চোখে নেতিবাচক একজন মানুষ হিসেবে দেখা দেবেন। যে কারণে সম্ভাব্য চাকরিটি হাতছাড়াও হয়ে যেতে পারে।

নিউজ ট্যাগ: ইন্টারভিউ

আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩