Logo
শিরোনাম

ইন্টারনেট ছাড়াই জিমেইল ব্যবহার

প্রকাশিত:সোমবার ১২ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ১৫১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সাধারণত জিমেইল ব্যবহার করে নতুন ইমেইল পেতে, ইনবক্সে থাকা মেইল চেক করতে বা মেসেজ এর রিপ্লাই করতে ইন্টারনেট এর প্রয়োজন হয়। তবে হঠাৎ করেই কম্পিউটার বা স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহারে সমস্যা হয় অনেকের।

কিন্তু জিমেইল এর এই স্পেশাল ফিচার এর বদৌলতে ইন্টারনেট এর সাহায্য ছাড়াই জিমেইল এর কিছু ফিচার ব্যবহার করা যাবে। জিমেইল অফলাইন মোড দ্বারা ইনবক্স চেক করা যাবে, আনরিড ইমেইল ওপেন করা যাবে ও নতুন ইমেইলও লেখা যাবে।

সেক্ষেত্রে নতুন ই-মেইল সঙ্গে সঙ্গে প্রাপকের ঠিকানায় যাবে না। কম্পিউটার বা স্মার্টফোনে ইন্টারনেট-সংযোগ চালু হলেই অফলাইনে পাঠানো ই-মেইল নির্দিষ্ট ঠিকানায় চলে যাবে।

অফলাইনে জিমেইল ব্যবহার করতে হলে প্রথমে https://mail. google. com/mail/u/0/#settings/offline ঠিকানায় প্রবেশ করতে হবে। এবার Enable offline mail অপশনের পাশে টিক চিহ্ন দিতে হবে। এখানে After logging out of my Google accountএর নিচে থাকা যেকোনো একটি অপশন নির্বাচন করতে হবে। তাহলেই ইন্টারনেট ছাড়াই জিমেইল ব্যবহার করতে পারবেন।

জিমেইল অফলাইন ফিচার বন্ধ করতে চাইলে https://mail. google. com/mail/u/0/#settings/offline ঠিকানায় থেকে Remove offline data from my computer নির্বাচন করেন, তাহলে জিমেইল থেকে লগআউট হলেই অফলাইনে করা কাজের তথ্য মুছে যাবে।

 

নিউজ ট্যাগ: জিমেইল ব্যবহার

আরও খবর

কমেছে রোলেক্স ও প্যাটেক ফিলিপ ঘড়ির দাম

বুধবার ২২ ফেব্রুয়ারি ২০২৩