Logo
শিরোনাম

ইনজুরিতে পড়েছেন মাহমুদউল্লাহ

প্রকাশিত:রবিবার ১০ অক্টোবর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১৯১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ওমান দলের বিপক্ষে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে খেলেননি মাহমুদউল্লাহ রিয়াদ।

এর কারণ হিসেবে জানা গেছে, পিঠের ইনজুরিতে পড়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক। চিকিৎসকের পরামর্শে বর্তমানে বিশ্রামে আছেন মি. সাইলেন্ট কিলার

তবে এ খবরে ঘাবড়ানোর কিছু নেই মাহমুদউল্লাহভক্ত ও দেশের ক্রিকেটপ্রেমীদের। কারণ চোট তেমন একটা গুরুতর নয়। বিশ্বকাপের আগেই আগেই পুরোপুরি সেরে উঠবেন মাহমুদউল্লাহ। 

এ বিষয়ে ওমানে বিশ্বকাপ দলের সঙ্গে থাকা এক সদস্য গণমাধ্যমকে বলেন, মাহমুদউল্লাহর পিঠে ব্যথা। ব্যাক সোয়েলিং (ফোলা) আছে।  এ জন্য এখন বিশ্রামে আছে। যে কারণে গত শুক্রবার ওমান 'এ' দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেননি। এটি গুরুতর কিছু নয়। বিশ্রাম করলে ঠিক হয়ে যাবে। বিশ্বকাপ শুরু হতে এখনও এক সপ্তাহ বাকি। এর আগেই ফিট হয়ে যাবে সে।


আরও খবর