Logo
শিরোনাম

ইমরানের গানের মডেল হলেন সারিকা

প্রকাশিত:রবিবার ১৯ জুন ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ৩১ অক্টোবর ২০২৩ | ১২৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী চলচ্চিত্রের আমি নিঃস্ব হয়ে যাবো গানটি ২০১৩ সালে তিন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। যার গায়ক চন্দন সিনহা, গীতিকার কবির বকুল এবং সুর-সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপস। এবার নতুন করে গানটি গাইলেন এ সময়ের জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল। স¤প্রতি বিএফডিসিতে সেট ফেলে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। এতে ইমরানের সঙ্গে মডেল হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরীন।

গানটি প্রসঙ্গে ইমরান বলেন, একদিন চন্দন সিনহা দাদা এবং কবির বকুল ভাইয়ের সামনে গানটি গুনগুন করছিলাম। বলছিলাম এটি আমার প্রিয়। তখন চন্দন সিনহা দাদা বললেন তাহলে তুমি গানটির তোমার একটি ভার্সন করো। লোভ সামলাতে পারলাম না, অবশেষে গানটির একটি ভার্সন করলাম। এর ভিডিওতে আমার সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী সারিকা। বিশেষভাবে ধন্যবাদ জানাই তাপস ভাইকে তার অসাধারণ সুর ও সংগীতায়োজনে জন্য।

সারিকা বলেন, আগে একটা মিউজিকাল ফিকশন করেছিলাম। তবে কখনো মিউজিক ভিডিও করিনি। এখন মনে হয়েছে, নতুন কিছু করা দরকার। কাজের একটু ভিন্নতা আনা উচিত। এই ভিডিওর গল্প, গান আমার খুব ভালো লেগেছে। তা ছাড়া ইমরান এ সময়ের জনপ্রিয় শিল্পী। সব মিলে কাজটি করেছি।

ভিডিও পরিচালনা করেছেন নূর হোসেন হিরা। ইমরান জানান, আগামী সপ্তাহে ইউটিউবে তার নিজের চ্যানেলে গান-ভিডিওটি উন্মুক্ত করা হতে পারে।


আরও খবর