
সিনিয়র অভিনেত্রীদের প্রতি অল্প বয়সী
অভিনেতাদের একটু আধটু ক্রাশ কিন্তু থাকেই। একসঙ্গে অভিনয় করতে গিয়ে প্রেমের ঘটনাও
শোনা যায় প্রচুর। এবং সামনে যখন দাঁড়িয়ে জুহি চাওলা তখন আর কিই বা করার। অভিনেতা
ইমরান খান ওই বয়েসেই করেছিলেন এক মনে রাখার মত কান্ড!
মামা আমির খানের হাত ধরে অনেক ছোট বয়সেই
বলিউডে চলে আসেন তিনি। আজ তার জন্মদিন বলে কথা, আর সেই প্রসঙ্গেই জুহি চাওলা সামনে
এনেছেন এক দারুণ তথ্য! ইমরানের বছর যখন ছয়েক, তখনই নাকি জুহিকে প্রপোজ করেছিলেন খুদে
অভিনেতা। ইনস্টাগ্রামে শুভেচ্ছাবার্তা শেয়ার করেই জুহি বলেন, ‘ ইমরান আমাকে
প্রেমের প্রস্তাব দেয় যখন ওর ছয় বছর বয়স। হীরে বেছে নেওয়ার নজর তার মধ্যে তখন থেকেই
ছিল, আমার খুদে কলাকারকে শুভেচ্ছা।’

