Logo
শিরোনাম

ইকবাল হোসেনকে নিয়ে যাওয়া হচ্ছে কুমিল্লায়

প্রকাশিত:শুক্রবার ২২ অক্টোবর ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৫৯৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কুমিল্লার ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে আটক মো. ইকবাল হোসেনকে নিয়ে যাওয়া হচ্ছে কুমিল্লায়।

শুক্রবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে তাকে কুমিল্লা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম  বলেন, রাতে সৈকত এলাকা থেকে ইকবাল হোসেনকে আটকের পর জেলা পুলিশ সুপার কার্যালয়ে রাখা হয়। ভোরে কুমিল্লা জেলা পুলিশের একটি দল কক্সবাজার পৌঁছালে তাকে তাদের কাছে হস্তান্তর করা হয়। সকাল সাড়ে ৬টার দিকে ইকবালকে নিয়ে কুমিল্লার উদ্দেশে রওয়ানা হয়েছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে সৈকতের সুগন্ধা এলাকা থেকে পুলিশ ইকবালকে আটক করে। 

পুলিশের ধারণা, এই তরুণ কুমিল্লায় পবিত্র কোরআন শরীফ অবমাননাকারী সেই ইকবাল। তবে কুমিল্লা জেলা পুলিশ তার পরিচয় যাচাই-বাছাই করে বিষয়টি নিশ্চিত করবেন বলে জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

নিউজ ট্যাগ: ইকবাল হোসেন

আরও খবর