Logo
শিরোনাম

ইফতারে পুষ্টিকর মজাদার ফ্রুটস ফিরনি

প্রকাশিত:বুধবার ২৮ এপ্রিল ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ৬৩৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

এই গরমে দীর্ঘ সময় না খেয়ে রোজা রাখার পর, ইফতারে ঠাণ্ডা হালকা খাবার বেশি ভালো লাগে ডুবু তেলে ভাজাপোড়া মুখোরোচক খাবারের চেয়ে। তৈরি করতে পারেন দারুণ মজার, স্বস্তি ও পুষ্টি দেওয়া  ফ্রুটস ফিরনি।

উপকরণ-দুধ ১লিটার ,গুঁড়া দুধ ১কাপ,পোলাও-এর চাল আধা ভাঙা ১/৪কাপ,সাগুদানা(১ঘণ্টা ভিজিয়ে ধুয়ে নিতে হবে) ১/৪কাপ,কাজু বাদাম বাটা ১টেবিল চামচ, এলাচ গুঁড়া ১চিমটি,কনডেন্স মিল্ক ১কাপ, ক্রিম ১কাপ,ফ্রুট ককটেল ১টিন,জাফরান ১চিমটি, মাওয়া ১/২কাপ, পেস্তা বাদাম বাটা ১টেবিল চামচ, পেস্তা বাদাম কুচি ১টেবিল চামচ, কাঠ বাদাম কুচি ১টেবিল চমচ, স্প্রিন্ক্লেস ১টেবিল চামচ।

প্রস্তুতি প্রণালী-তরল দুধের সঙ্গে গুঁড়া দুধ,কনডেন্স মিল্ক মিশিয়ে জ্বাল দিতে হবে। ফুটে উঠলে বাদাম বাটা জাফরান,পোলাও চাল ও সাগু  দিয়ে নাড়তে হবে। চাল সেদ্ধ হলে ক্রিম দিয়ে মিশ্রণটাকে অল্প  ঠাণ্ডা করে ফ্রুটস মিশিয়ে নামিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

নিউজ ট্যাগ: ফ্রুটস ফিরনি

আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩