Logo
শিরোনাম

ইবিতে নিয়োগ বোর্ড স্থগিত

প্রকাশিত:রবিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৬২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মেডিকেল অফিসার, প্রভাষক ও সহকারী অধ্যাপক পদের তিনটি নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত করেছে কর্তৃপক্ষ। রোববার বেলা ১১টার দিকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে আগামী ২০ ও ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় মেডিকেল অফিসার পদের, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রভাষক পদের এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক পদের নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত করা হয়েছে।

এছাড়া বোর্ডগুলোর নিয়োগ নির্বাচনী পরীক্ষার সময় ও তারিখ পরবর্তী সময়ে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


আরও খবর