Logo
শিরোনাম

ই-ক্যাবের ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার গ্রেফতার

প্রকাশিত:বুধবার ০৯ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৪৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

অর্থ আত্মসাতের মামলায় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ওমেন এন্টারপ্রেনার্স ফোরামের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাতে বিষয়টি  নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। তিনি বলেন, গ্রেফতার মাহফুজা আক্তার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তার বিরুদ্ধে পাঁচ লাখ টাকা আত্মসাতের মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।


আরও খবর