Logo
শিরোনাম

হরতালে নাশকতায় নারায়ণগঞ্জে আসামি ৫০০

প্রকাশিত:মঙ্গলবার ৩০ মার্চ ২০২১ | হালনাগাদ:রবিবার ১৬ এপ্রিল ২০২৩ | ১৫৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

২৮ মার্চ হেফাজত ইসলামের হরতাল চলাকালে নাশকতার ঘটনায় পৃথক ছয়টি মামলা হয়েছে। প্রত্যেক মামলায় ২৫ থেকে ৩০ জনকে আসামি এবং অজ্ঞাত আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার ঘটনায় সোমবার (২৯ মার্চ) রাতে এ মামলাগুলো হয়।

সোমবার (২৯ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে পাঁচটি এবং র‌্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মঙ্গলবার (৩০ মার্চ) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।

মশিউর রহমান আরও জানান, সোমবার রাতে মামলাগুলো রেকর্ড করা হয়েছে। নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে এই মামলাগুলো হয়। এই ছয় মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে র‌্যাব-পুলিশের কয়েকটি টিম নাশকতা সৃষ্টিকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। তাদের সকলকে আইনের আওতায় আনা হবে।

নিউজ ট্যাগ: হরতালে নাশকতা

আরও খবর