Logo
শিরোনাম

হোটেল-রেস্তোরাঁ খোলা, তবে বসে খাওয়া যাবে না

প্রকাশিত:রবিবার ০৪ এপ্রিল ২০২১ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ২২৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আগামী ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত লকডাউন চলাকালে খাবার হোটেল বা রেস্তোরাঁ খোলা রাখার অনুমতি থাকলেও সেখানে বসে খাবার গ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। 

লকডাউন তথা করোনাভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে শর্ত সাপেক্ষে সার্বিক কার্যাবলি/চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ রবিবার (০৪ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁয় কেবল খাদ্য বিক্রয়/সরবরাহ (টেকওয়ে/অনলাইন) করা যাবে। কোনো অবস্থাতেই হোটেল-রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ করা যাবে না।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর