Logo
শিরোনাম

হোম কোয়ারেন্টিনে বাংলাদেশ দল

প্রকাশিত:মঙ্গলবার ০৪ মে ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | ৬৪১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ শেষে চার্টার্ড ফ্লাইটে মঙ্গলবার বিকেলে ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ দল। আগামী তিন দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে সবাইকে।

দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য লঙ্কা সফরে গিয়েছিলেন ২১ ক্রিকেটার। কোচিং ও সাপোর্টস্টাফ মিলে টাইগারদের বহর ছিল ৪১ সদস্যের।

তাদের জন্য স্বস্তির ব্যাপার হলো কলম্বো থেকে ঢাকায় ফিরে হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করতে হচ্ছে না। সবাই তিন দিনের হোম কোয়ারেন্টিনে থেকেই পাবেন মুক্তি।

শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ হেরে (১-০) এসেছে মুমিনুল হকের দল। এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে লঙ্কানরা। ঈদুল ফিতরের পর মাঠে গড়াবে দুদলের সাদা বলের লড়াই। ম্যাচের সম্ভাব্য তারিখ ২৩, ২৫ ও ২৭ মে।

নিউজ ট্যাগ: বাংলাদেশ দল

আরও খবর