Logo
শিরোনাম

হলিউডে অভিষেক হচ্ছে নওয়াজউদ্দিন সিদ্দিকির

প্রকাশিত:রবিবার ২২ মে ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১২৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

এবার হলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে নওয়াজউদ্দিন সিদ্দিকির। কান চলচ্চিত্র উৎসব থেকেই এ ঘোষণা দিলেন নওয়াজ। জানালেন, এবার হলিউড ছবির প্রধান চরিত্রে তাকে দেখা যাবে।

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারতীয় অভিনেতা। সেখানেই তাকে প্রশ্ন করা হয় পরের ছবি নিয়ে। তখন তিনি জানান, এরপরে আমেরিকার ছবিতে দেখা যাবে তাকে। ছবির নাম লক্ষ্মণ লোপেজ। বড়দিনের থিমের ওপর ভিত্তি করে বানানো এই ছবি। ছবি পরিচালনার দায়িত্বে রোবের্তো গিরল্ট।

অভিনেতা জানিয়েছেন, এমন ধরনের একটি ছবি তার কাছে পুরোপুরি নতুন। তাই এ ধরনের ছবিতে অভিনয় করার সুযোগ পেয়ে তিনি খুবই আনন্দিত। পরিচালক সম্পর্কে তিনি জানিয়েছেন, রোবের্তোর কাজ দেখে তার ভালো লেগেছে। কাজ দেখেই তার মনে হয়েছে, ক্যামেরার ওপর তার অসাধারণ দখল রয়েছে। চিত্রনাট্য নিয়েও পরীক্ষানিরীক্ষা করতে তিনি পছন্দ করেন।

কেমন চরিত্রে তাকে দেখা যাবে? এ প্রশ্নের উত্তরে নওয়াজ বলেন, চিত্রনাট্য শুনে তার মনে হয়েছে, অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির একটা অচেনা দিক এ ছবি থেকে দেখতে পাবেন দর্শক। শুধু তাই নয়, তার নিজের একটি স্পর্শকাতর দিকও ধরা পড়বে এ ছবিতে।


আরও খবর