Logo
শিরোনাম

হলি আর্টিজানে হামলার ৫ বছর: সীমিত পরিসরে শ্রদ্ধার আয়োজন

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ জুলাই ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২১৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে নারকীয় জঙ্গি হামলার পাঁচ বছর আজ। ২০১৬ সালের এই দিনে বেকারিটিতে ভয়াবহ জঙ্গি হামলায় মারা যান দেশি-বিদেশি ২২ জন। নব্য জেএমবির পাঁচ জঙ্গি বেকারিতে ঢুকে প্রথমে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করে।

প্রতিবছর নিহতদের স্মরণে গুলশানের ৭৯ নম্বর সড়কের ৫ নম্বর প্লটের ওই বাড়িটি খুলে দেওয়া হলেও মহামারী ভাইরাস করোনার কারণে গতবছর থেকে সীমিত পরিসরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়। এবছরও কঠোর লকডাউনের মধ্যেও সকাল সাড়ে সাতটার দিকে সীমিত পরিসরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়েছে।

বিশেষ করে বিদেশি নাগরিকদের জন্য এই ব্যবস্থা রাখা হয়। তবে বেশি মানুষের ভিড় করতে দেওয়া হবে না। জানা গেছে, যারা স্বজন হারিয়েছেন তাদের নিকট আত্মীয়, সরকারি দপ্তরের এবং প্রশাসনের ঊদ্ধর্তন কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করছেন। র‌্যাবের প্রধান চৌধুরী আবদুল্লাহ আল সকালে সেখানে শ্রদ্ধা জানাবেন।

২০১৬ সালের ১ জুলাই রাতে দেশের ইতিহাসে জঘন্য জঙ্গি হামলার ঘটনা ঘটে। রাজধানীর কূটনৈতিকপাড়া খ্যাত গুলশানের হলি আর্টিজান বেকারিতে ঢুকে জঙ্গিরা ২২ জনকে হত্যা করেছিল। ২২ ঘণ্টার রুদ্ধশ্বাস পরিস্থিতির অবসান ঘটেছিল অপারেশন থান্ডারবোল্ট নামের কমান্ডো অভিযানের মধ্য দিয়ে। অভিযানে নিহত হয় পাঁচ জঙ্গি।


আরও খবর