Logo
শিরোনাম

হজযাত্রীদের কাছে দেশ-জনগণের জন্য দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত:শুক্রবার ০৩ জুন ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ১৫২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পবিত্র নগরী মক্কা-মদিনায় হজ পালনকালে দেশ ও দেশের জনগণের সমৃদ্ধি ও কল্যাণের জন্য দোয়া করতে হজ যাত্রীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (০৩ জুন) সকালে ১৪৪৩ হিজরি বর্ষের হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং হজ কার্যক্রম ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে (ভার্চ্যুয়াল) তিনি এ আহ্বান জানান। রাজধানীর বিমানবন্দর এলাকার আশকোনা হজ ক্যাম্পে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনারা পবিত্র হজ পালন করতে যাচ্ছেন, আল্লাহর দরবারে যাচ্ছেন। বাংলাদেশের জন্য দোয়া করবেন, প্রাকৃতিক দুযোর্গ অথবা করোনা ভাইরাসের মতো এ রকম অতিমারির হাত থেকে এ দেশ যেন রক্ষা পায়, বিশ্ব যেন রক্ষা পায়। বিশেষ করে আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য দোয়া করবেন। সেটাই চাই।

তিনি বলেন, আজ আমরা যেভাবে অর্থনৈতিক উন্নতি করছি, এ উন্নয়নের পথে আমরা যেন এগিয়ে যেতে পারি।  বাংলাদেশের সব মানুষ যেন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার সুযোগ পায়, উন্নত জীবন পায়, সুন্দর জীবন পায়, সে জন্য আপনারা দোয়া করবেন। দেশের জনগণের পাশাপাশি নিজের হারানো আপনজনদের জন্য দোয়া করার আহ্বান জানান শেখ হাসিনা।

হজে গিয়ে হাজিদের নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, যারা যাবেন হজে, অবশ্যই সৌদি আরবের যে সমস্ত নিয়ম কানুন এবং আইন আছে, সেগুলো মেনে চলতে হবে। আপনার নিজের ইবাদত বন্দেগি যেমন করা, আবার দেশের মান সম্মান রক্ষা করা- এটাও কিন্তু সবার কর্তব্য। সে কথাটা আপনারা মাথায় রাখবেন।


আরও খবর