Logo
শিরোনাম

হজযাত্রীদের ইমিগ্রেশন হবে বাংলাদেশেই

প্রকাশিত:মঙ্গলবার ১৫ নভেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৫৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাংলাদেশি হজযাত্রীদের ইমিগ্রেশন বাংলাদেশের বিমানবন্দরেই হবে। সৌদি আরবের সঙ্গে এ সংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১৪ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠকে এ চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা হয়।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

সচিব জানান, গত বছর হজযাত্রীদের ইমিগ্রেশন বাংলাদেশে হয়েছে। এবার চুক্তি হয়েছে এখন থেকে আমাদের হজযাত্রীদের ইমিগ্রেশন আমাদের এখানেই হবে। এটা একটা বড় অর্জন। এর ফলে হজযাত্রীদের ইমিগ্রেশন বাংলাদেশে হওয়ার বিষয়টি স্থায়ী হলো।

তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে নিরাপত্তা সহযোগিতার বিষয়ে আরেকটি চুক্তি হয়েছে। এটার প্রধান বিষয় হলো সন্ত্রাসবাদ, মানবপাচার ও অর্থপাচার রোধ করা। মাদক ব্যবসা ও সন্ত্রাসে অর্থায়ন বন্ধ করা, সৌদি আরবে দক্ষ জনবল প্রেরণ ও ভিসা সহজ করা, নিরাপত্তা সংক্রান্ত প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি করাএ চারটি বিষয়ে সৌদি আরবের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে জননিরপত্তা বিভাগের চুক্তি হয়েছে। এখন সেই বিষয়ে মন্ত্রিসভা সম্মতি দিয়েছে।


আরও খবর