Logo
শিরোনাম

হজ শেষে দেশে ফিরেছেন ১৪,৮৬২ জন হাজি

প্রকাশিত:বুধবার ২০ জুলাই ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৩৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পবিত্র হজ পালন শেষে গত ছয় দিন দেশে ফিরেছেন ১৪ হাজার ৮৬২ জন হাজি। মঙ্গলবার (১৯ জুলাই) দিবাগত রাত ২টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৬টি, সৌদি এয়ারলাইনসের ১৯টি ও ফ্লাইনাস এয়ারলাইনসের পাঁচটি ফ্লাইটে তারা দেশে ফেরেন। বুধবার (২০ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, চলতি বছরে এখন পর্যন্ত সৌদি আরবে মোট ২৩ বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। মারা যাওয়া হজযাত্রী/হাজিদের মধ্যে পুরুষ ১৬ ও নারী ৭ জন। তাদের মধ্যে মক্কায় ১৯, মদিনায় ৩ ও জেদ্দায় একজন মারা গেছেন।

৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)।

এদিকে পবিত্র হজ শেষে ১৪ জুলাই হজের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ৪০টি ফ্লাইটে দেশে ফিরেছেন হাজিরা। আগামী ৪ আগস্ট পর্যন্ত চলবে হজের ফিরতি ফ্লাইট।


আরও খবর