Logo
শিরোনাম

হজ পালন শেষে দেশে ফিরলেন ৪৪ হাজার ৬৪১ জন হাজি

প্রকাশিত:মঙ্গলবার ০২ আগস্ট ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৩৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত দেশে ফিরেছেন ৪৪ হাজার ৬৪১ জন হাজি। রবিবার রাতে হজ ব্যবস্থাপনা পোর্টালে প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, হাজিদের নিয়ে এ পর্যন্ত মোট ১২৪টি ফিরতি ফ্লাইট দেশে এসেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৭টি, সৌদি এয়ারলাইন্সের ৫১টি, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ছয়টি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ৫৩ শতাংশ হাজি, সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ৪২ শতাংশ এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ছয় শতাংশ হাজি। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় ১৪ জুলাই।

সৌদি আরবে এবার ২৫ জন হজযাত্রী/হাজী মোট ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে পুরুষ ১৮ জন ও মহিলা সাতজন। সর্বশেষ মৃত্যু হয় ৩০ জুলাই মদিনায়। এবছর ব্যবস্থাপনা সদস্যসহ মোট ৬০ হাজার ১৪৬ জন বাংলাদেশি হজ পালন করতে সৌদি আরবে গিয়েছেন। গত ৮ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়।


আরও খবর