Logo
শিরোনাম

হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের রোডমার্চে পুলিশের বাধা

প্রকাশিত:রবিবার ০৮ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৯৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সাত দফা দাবি নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে স্মারকলিপি দিতে রমনা কালীমন্দির থেকে রোডমার্চ শুরু করে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ। আজ শনিবার টিএসসি হয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে পৌঁছালে রোডমার্চ সামনে এগোতে দেয়নি পুলিশ।

জানা যায়, রমনা কালীমন্দির থেকে রোডমার্চ শুরু করে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ। রোডমার্চ শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে পৌঁছালে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বেশ কিছুক্ষণ আলোচনা হয়। এরপর রোডমার্চ সমাপ্ত করে দেওয়া হয়। এ সময় পরিষদের অন্যতম সভাপতি নিম চন্দ্র ভৌমিকের নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

বিকেল ৩টা ৫০ মিনিটে সাত সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী কার্যালয়ে অভিমুখে রওনা দেয়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন রানা দাশ গুপ্ত, কাজল দেবনাথ, উষাতন তালুকদার, জয়ন্ত কুমার দে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক, সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্র নাথ পোদ্দার।


আরও খবর