Logo
শিরোনাম

হিমাচল প্রদেশে স্কুল বাস খাদে পড়ে নিহত ১৬

প্রকাশিত:সোমবার ০৪ জুলাই ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১২৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারতের হিমাচল প্রদেশে স্কুল বাস খাদে পড়ে ১৬ জন নিহত হয়েছে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এনডিটিভির খবরে বলা হয়, আজ সোমবার সকালে হিমাচলের কুল্লু জেলায় এ দুর্ঘটনা ঘটে।

কুল্লুর ডিসি আশুতোষ গর্গ জানিয়েছেন, সকাল সাড়ে ৮টার দিকে জাংলা গ্রামের কাছে বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, বাসটিতে কমপক্ষে ৪০ জন শিক্ষার্থী ছিল। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, নিওলি-সামশের রাস্তা ধরে কুল্লু থেকে সায়ঞ্জের দিকে যাচ্ছিল বাসটি।


আরও খবর