Logo
শিরোনাম

হেফাজতের সাংগঠনিক সম্পাদক ৩ দিনের রিমান্ডে

প্রকাশিত:বৃহস্পতিবার ০৮ এপ্রিল ২০২১ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ৯৭৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ৩ দিনের রিমান্ডে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক মোল্লা (৩২)।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, রমনা থানার মামলায় তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ডের আবেদন করে আজিজুল হককে আদালতে হাজির করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


আরও খবর