
চট্টগ্রামে সহিংসতার
মামলায় হেফাজতে ইসলামের সাবেক প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীকে ৫ দিনের রিমান্ড
দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার
(৬ মে) দুপুরে তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্টেট শাহরিয়ার ইকবাল এ আদেশ দেন। পুলিশের পক্ষ
থেকে ১০ দিনের রিমান্ড চাইলে পাঁচদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত।
গত বুধবার (৫ মে) বিকেলে কক্সবাজারে চকরিয়া উপজেলা থেকে হেফাজত ইসলাম বাংলাদেশের সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীকে গ্রেফতার করে জেলা পুলিশেরর গোয়েন্দা বিভাগ।

