Logo
শিরোনাম

হেফাজতে ইসলামের মহাসচিব আর নেই

প্রকাশিত:সোমবার ২৯ নভেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৮ অক্টোবর ২০২৩ | ১৩৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী আর নেই। সোমবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নুরুল ইসলামের ছেলে মোর্শেদ বিন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত শনিবার জাতীয় প্রেসক্লাবে মাগরিব নামাজের পর ওলামা মাশায়েকের একটি অনুষ্ঠান শেষ করে রাতে খিলগাঁওয়ের বাসায় ফেরার পথেই অসুস্থ হয়ে পড়লে তাকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, তার কিডনির সমস্যা ও হার্টে ব্লক ধরা পড়েছে, তিনি আইসিইউতে।

 গত বছরের ১৩ ডিসেম্বর হেফাজত ইসলামের মহাসচিব নুর হোসাইন কাসেমী মারা যাওয়ার পর ২৩ ডিসেম্বর নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। তখন হেফাজতের আমির ছিলেন জুনায়েদ বাবুনগরী। গত ১৯ অগাস্ট তিনি মারা যাওয়ার পর এখন মুহিবুল্লাহ বাবুনগরী আমিরের দায়িত্ব পালন করছেন।


আরও খবর