
হেফাজতে ইসলামের
বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি হারুন ইজহারকে নয় দিনের রিমান্ডে
পাঠিয়েছেন আদালত। সোমবার (৩ মে) দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
মোহাম্মদ হেলাল উদ্দিন এ রিমান্ড মঞ্জুর করেন।
হারুন এজাহার
আইনজীবী অ্যাডভোকেট নেজাম উদ্দীন নিজাম নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন,
‘মুফতি হারুন ইজহারকে
হাটহাজারী থানায় দায়ের করা এক মামলাসহ তিন মামলায় মোট ২১ দিনের রিমান্ডে নিতে চিফ জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে এক মামলায় তিন দিন করে মোট
নয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

