Logo
শিরোনাম

হেফাজত নেতা আজহারুল ইসলাম গ্রেফতার

প্রকাশিত:মঙ্গলবার ১৫ জুন ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২৫২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার (১৫ জুন) জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

তিনি বলেন, হেফাজতে ইসলামের সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলামকে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা বিভাগ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।


আরও খবর