Logo
শিরোনাম

হবিগঞ্জে ভাড়া বাসা থেকে নারীর গলা কাটা লাশ উদ্ধার

প্রকাশিত:মঙ্গলবার ০১ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ২৪০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

হবিগঞ্জ জেলায় নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে সাহেব আলী চৌধুরী'র ভাড়া বাসায় হাত-পা বাঁধা অবস্থায় রাজনা বেগম নামে এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। 

সোমবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৫‍টার দিকে এ ঘটনা ঘটে। রসুলগঞ্জ বাজার কমিটি সভাপতি শেকুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক সামাদুল হক চৌধুরী এসময় নবীগঞ্জ থানা খবর দিলে ওসি ডালিম আহমেদ ঘটনাস্থলে আসেন।

জানা যায়, সদর ইউনিয়নের বড় আলীপুর গ্রামের সবজু মিয়া দ্বিতীয় স্ত্রীর ছেলে জাকারিয়া (২৩) তার মা-বাবার মতে উল্লেখিত পশ্চিম তিমিরপুর গ্রামের মৃত আ. রহিমের মেয়ে রাজনা বেগম (১৮)কে তিন মাস আগে বিয়ে করেন।

কিছুদিন যাবৎ ঘাতক স্বামী জাকারিয়া তার সৎ বাবার বাড়িতে অবস্থান করে।

ভাড়াটিয়া বাসার মালিক সাহেব আলী চৌধুরী জানান, ১ সপ্তাহ আগে ঘাতক স্বামী জাকারিয়া তার স্ত্রী রাজনা বেগমকে নিয়ে এই বাসায় উঠে। এর মধ্যে কোনো ঝগড়া-বিবাদ তিনি শুনেন নাই।

নিহত রাজনা বেগমের ভাই সুফি মিয়া জানান, কোন কারণে তার বোন খুন হয়েছে তিনি কিছু জানেন না।

নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ জানান, হাত পা-বাঁধা গলা কাটা অবস্থায় পেয়েছি কিন্তু কোন কারণে খুন হয়েছে তা এখন জানা যায়নি, খুন হওয়া রাজনার স্বামীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আরও খবর

হবিগঞ্জে বাস উল্টে নিহত ৩

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩

হবিগঞ্জে চিরকুট লিখে নার্সের আত্মহত্যা

সোমবার ১৩ ফেব্রুয়ারি ২০২৩