Logo
শিরোনাম

হবিগঞ্জে ইজিবাইকের স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ, আহত ৪০

প্রকাশিত:বুধবার ১৩ জুলাই ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৭৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ইজিবাইকের স্ট্যান্ড দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার শিবপাশা বাজারে খান বাহাদুর ওয়াকফ এস্টেটের জায়গায় ইজিবাইকের শ্রমিকরা স্ট্যান্ডের জন্য আসমত মিয়ার নেতৃত্বে দখলে নিতে যায়। এ সময় ওয়াকফ এস্টেটের দায়িত্বে থাকা একই এলাকার লুৎফুর রহমান ও লিটন মিয়া বাধা দেয়। এ নিয়ে তাদের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


আরও খবর

হবিগঞ্জে বাস উল্টে নিহত ৩

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩

হবিগঞ্জে চিরকুট লিখে নার্সের আত্মহত্যা

সোমবার ১৩ ফেব্রুয়ারি ২০২৩