Logo
শিরোনাম

হাতিয়ায় সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ

প্রকাশিত:সোমবার ১৪ জুন ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ২৩০৫জন দেখেছেন
Image

নোয়াখালী প্রতিনিধি

হাতিয়ায় সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে মেঘনা নদী উত্তাল হওয়ায় দুর্যোগপূর্ণ বৈরি আবহাওয়ার কারণে এ পরিস্থিতি বিরাজ করছে। 

সোমবার (১৪ জুন) সকাল থেকে দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে হাতিয়া-ঢাকা লঞ্চ চলাচল, হাতিয়া-চট্টগ্রাম স্টীমার চলাচল ও হাতিয়া-বয়ারচর চেয়ারম্যান ঘাট (মাইজদী) সী-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন অপেক্ষমান শত শত যাত্রী।

এতে দেশের অন্য কোথাও থেকে লোকজন হাতিয়ায় আসতে পারছেন না এবং হাতিয়া থেকে কেউ দ্বীপের বাইরেও যেতে পারছেন না। উপজেলার বিভিন্নস্থানে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতিতে দুর্ভোগে পড়েছেন অপেক্ষমান শত শত যাত্রী।

নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়ার সঙ্গে সাময়িক ভাবে সকল নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নৌ পুনরায় চলাচল শুরু হবে।


আরও খবর

ভাসানচর পরিদর্শনে ৪ দেশের রাষ্ট্রদূত

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩