Logo
শিরোনাম

হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত:সোমবার ৩০ মে ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৯৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর হাতিরঝিল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (৩০ মে) সকাল ১০টার দিকে হাতিরঝিলের মোড়ল গলির সামনে মধুবাগ ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। 

হাতিরঝিল থানার এসআই সজিব জানান, নিহত এক যুবকের নাম মো. ফাহিম (২০) বলে জানা গেছে। আরেকজনের নাম জানা যায়নি। পুলিশ দুই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই সজিব আরও জানান, হাতিরঝিলের মধুবাগ ব্রিজের ঢালে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে দুজনই মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে মারা যান।


আরও খবর