
রাজধানীর হাতিরঝিল থানায় সুমন শেখ (২৫) নামের এক আসামি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২০ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ।
ওসি আব্দুর রশিদ জানান, মৃত সুমন একটি কোম্পানির ৫৩ লাখ টাকার চুরির মামলার আসামি ছিলেন। তার কাছ থেকে কয়েক লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, আসামি শুক্রবার (১৯ আগস্ট) দিনগত রাত সাড়ে তিনটার দিকে থানার ভেতরে বাতাস আদান-প্রদান করার ভেন্টিলেটরের রডের সঙ্গে সুমন নিজের ট্রাউজার খুলে গলায় পিছিয়ে আত্মহত্যা করেন। যা, থানার সিসিটিভি ফুটেছে দেখা গেছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

