
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য
হাসান ইমাম খান সোহেল হাজারীর এমপি পদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা
হয়েছে।
হলফনামায় মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে স্থানীয়
আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান এ রিট আবেদন দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ
সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) এ বিষয়ে শুনানির
কথা রয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

