Logo
শিরোনাম

হাজি সেলিম আত্মসমর্পণ করবেন আজ

প্রকাশিত:রবিবার ২২ মে ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৬০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

অবৈধ সম্পদ অর্জনের মামলায় ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিম আজ রোববার বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে যাচ্ছেন। হাজী সেলিমের আইনজীবী সাঈদ আহমেদ রাজা সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আজ দুপুরের পর তিনি (হাজী সেলিম) কোর্টে আত্মসমর্পণের জন্য যেতে পারেন।

অবৈধ সম্পদ অর্জনের মামলায় গত ২৫ এপ্রিল হাজী সেলিমের ১০ বছরের সাজা বহাল রাখেন হাইকোর্ট। তাকে এক মাসের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশে হাজী সেলিম আত্মসমপর্ণ করতে যাচ্ছেন।

২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে। সে মামলায় বিচারিক আদালতের রায়ে হাজী সেলিমের ১৩ বছরের কারাদণ্ড হয়েছিল। সাজার রায়ের বিরুদ্ধে হাজী সেলিম হাইকোর্টে আপিল করেন। এ আপিলের শুনানি নিয়ে গত বছরের ৯ মার্চ ১০ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেন হাইকোট। এরপর ১০ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করা হয়। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজি সেলিমকে ঢাকার বিশেষ জজ আদালত-৭-এ আত্মসমর্পণ করতে নির্দেশ দেন হাইকোর্ট।

নিউজ ট্যাগ: হাজি সেলিম

আরও খবর