Logo
শিরোনাম

হাইকোর্টে এসে কিশোরী বললেন, আমি ধর্ষণের শিকার, আমি বিচার চাই

প্রকাশিত:বুধবার ১৫ জুন ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৪৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ধর্ষণের শিকার হওয়া এক কিশোরী বিচার পেতে নিজেই সরাসরি হাইকোর্টে এসে বললেন, আমরা গরীব মানুষ, টাকা পয়সা নাই। আমি ধর্ষণের শিকার, আমি বিচার চাই।

বুধবার সকালে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি সাহেদ নুর উদদীনের হাইকোর্ট বেঞ্চে বিচারিক কার্যক্রম শুরু হলে এক কিশোরী তার মাকে নিয়ে আদালতের ডায়াসের সামনে এসে দাঁড়ান।

এক পর্যায়ে আদালত তাদের কাছে জানতে চান- কি হয়েছে? আপনি কে? আপনার সাথে উনি কে?

তখন ওই কিশোরী হাইকোর্টকে বলেন, আমি। আমার বয়স ১৫ বছর। ওনি আমার মা। আমি ধর্ষণের শিকার। একজন বিজিবি সদস্য আমাকে ধর্ষণ করেছে। কিন্তু নিলফামারীর আদালত তাকে খালাস দিয়ে দিয়েছে। আমরা গরীব মানুষ, আমাদের টাকা পয়সা নাই। আমরা আপনার কাছে বিচার চাই।

সে সময় আদালত ওই কিশোরীর কাছে জানতে চান যে তার কাছে কোনো কাগজপত্র আছে কি না? ওই কিশোরী মামলার কাগজ আছে বললে আদালত উপস্থিত আইনজীবীদের উদ্দেশে বলেন, এখানে লিগ্যাল এইডের কোনো আইনজীবী আছেন?

তখন একজন আইনজীবী দাঁড়ালে আদালত তাকে এই কিশোরীর মামলাটি সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে নিতে নির্দেশ দেন। সেই সাথে বিষয়টি গুরুত্বের সাথে এবং জরুরি ভিত্তিতে দেখতে বলেন।


আরও খবর