
চলচ্চিত্র শিল্পী
সমিতির নির্বাচনে জায়েদ খানের পক্ষে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের শুনানি
আজ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে অভিনেত্রী নিপুণ আক্তারের আবেদনের ওপর আজ রোববার প্রধান
বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে।
আপিল বিভাগের কার্যতালিকায় মামলাটি ৭ নম্বরে রয়েছে।
আদালতে নিপুণের
পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। অপরদিকে, জায়েদ খানের পক্ষে শুনানি
করেন আ্যডভোকেট আহসানুল করিম।
এর আগে গত বুধবার
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের পক্ষে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত
করেন চেম্বার আদালত। নিপুণ আক্তারের আবেদনের শুনানি শেষে গত বুধবার বিকেল সাড়ে ৩টার
দিকে এই আদেশ দেওয়া হয়। একই সঙ্গে সাধারণ সম্পাদক পদে আজ রোববার পর্যন্ত স্থিতিশীলতা
দিয়ে আপিল বিভাগে শুনানির দিন ধার্য করা হয়। এ সময় পর্যন্ত কেউ দায়িত্ব পালন করতে পারবেন
না বলে নির্দেশ দিয়েছেন আদালত।
নিপুণের আপিল
শুনানি শেষে গত বুধবার বিকেল সোয়া ৩টায় আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি ওবায়দুল
হাসান এ আদেশ দেন।

