
গুলশান-২ নম্বরের ১৪ তলা ভবনের তিনতলায় আগুন লেগেছে। এই ভবনে ইউনিমার্টের একটি শাখা রয়েছে। তবে তৃতীয় তলায় কি ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল
রাজধানীর গুলশান-২ নম্বরের ১৪ তলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২০ নভেম্বর) রাত ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, গুলশান-২ নম্বরের ১৪ তলা ভবনের তিনতলায় আগুন লেগেছে। এই ভবনে ইউনিমার্টের একটি শাখা রয়েছে। তবে তৃতীয় তলায় কি ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
নিয়ন্ত্রণ কক্ষ থেকে আরও জানানো হয়, ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

