Logo
শিরোনাম

গুলশানে ১০তলা ভবন থেকে লাফিয়ে স্কুলছাত্রীর ‘আত্মহত্যা’

প্রকাশিত:শনিবার ১৩ নভেম্বর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২২১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর গুলশানে বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে সানা রেজওয়ান সেলিম (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে ধারণা পুলিশের। শুক্রবার (১২ নভেম্বর) রাত আড়াইটার দিকে গুলশান-২ এর ৪১ নম্বর রোডে এ ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

গুলশান থানার ডিউটি অফিসার শিল্পী আক্তার জানান, ১২তলা ভবনের ১০তলাতে বাবা-মায়ের সাথে থাকতো সানা। তার বাবা গার্মেন্টস ব্যবসায়ী রেজওয়ান সেলিম। সানা উত্তরার সানবীমস স্কুলের ৬ষ্ঠ শ্রেণিতে পড়তো।

শিল্পী আক্তার আরও জানান, গতরাতে বাবা-মায়ের সঙ্গে ঝগড়া হয় তার। এ কারণে অভিমান করে ১০তলার বারান্দা থেকে লাফিয়ে নিচে পড়ে সানা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ভোর সাড়ে চারটার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের ফুফু বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। বিষয়টি বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।


আরও খবর