Logo
শিরোনাম

গুগল নিউজ পরিষেবা নিষিদ্ধ রাশিয়ায়

প্রকাশিত:শনিবার ২৬ মার্চ ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ১৯২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাশিয়ার যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা দেশটিতে অ্যালফাবেট ইনকরপোরেটেডের গুগল নিউজ পরিষেবা নিষিদ্ধ করেছে। গতকাল বৃহস্পতিবার (২৪ মার্চ)  বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর দাবি তুলে রাশিয়ার নিয়ন্ত্রক সংস্থা রোসকোমনাদজোর এ সিদ্ধান্ত নিয়েছে।

গুগলের এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ায় গুগল নিউজ অ্যাপ ও ওয়েবসাইটে প্রবেশে সমস্যা হচ্ছে। তবে কোনো প্রযুক্তিগত সমস্যার কারণে এমন না হওয়ার কথা নিশ্চিত করেছে গুগল।

তবে রাশিয়ার মানুষের কাছে তথ্য পরিষেবাগুলো পৌঁছে দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করে যাওয়ার দাবি করেছে গুগল।

এদিকে রাশিয়ার যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রোসকোমনাদজোর বলেছে, যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন সংবাদ সংস্থাটি ইউক্রেনের ভূখণ্ডে রুশ সামরিক অভিযান নিয়ে ক্রমাগত ভুল তথ্য প্রকাশ করে আসছে। এ ধরনের প্রতিবেদন রাশিয়ার নতুন মিডিয়া আইন অনুযায়ী অবৈধ।


আরও খবর

কমেছে রোলেক্স ও প্যাটেক ফিলিপ ঘড়ির দাম

বুধবার ২২ ফেব্রুয়ারি ২০২৩