Logo
শিরোনাম

গুগল-মাইক্রোসফটে চাকরি পেলেন শাবির মাকসুদ ও নাঈম

প্রকাশিত:বুধবার ২২ জুন ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৬৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিশ্বের অন্যতম টেক জায়ান্ট প্রতিষ্ঠান গুগল ও মাইক্রোসফটে চাকরি পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক দুই ছাত্র। আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গুগলে চাকরি পাওয়া মো. মাকসুদ হোসাইন।

মাকসুদ হোসাইন শাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক ছাত্র। আর মাইক্রোসফটে চাকরি পেয়েছেন একই বিভাগের সাবেক ছাত্র কাজী নাঈম।

নিজের অনুভূতি জানিয়ে মো. মাকসুদ হোসাইন বলেন, এতটুকু আসতে পেরে অনেক খুশি লাগছে। অনেক চড়াই-উতরাই পেরিয়ে এ পর্যন্ত এসেছি। এ জন্য আমার বাবা-মা, শিক্ষক, সহপাঠীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন।


আরও খবর