Logo
শিরোনাম

গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে করোনায় আরও ১৯ জনের মৃত্যু

প্রকাশিত:রবিবার ০৮ আগস্ট ২০২১ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ২৪৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১১ জন করোনায় আক্রান্ত ছিলেন এবং আট জনের উপসর্গ ছিল। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ২৪৬ জনের নমুনা পরীক্ষায় ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৫ দশমিক ১২ শতাংশ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা ইউনিটে বর্তমানে ৩০৫ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৫১ জন। এ ছাড়া হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছে ১৬ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত জেলায় মোট ১৮ হাজার ৯৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে।


আরও খবর

বোয়ালমারীতে বৃদ্ধার আত্মহত্যা

শনিবার ১৮ ফেব্রুয়ারি ২০২৩