
ভারতে দিন দিন
কোভিড সংক্রমণ এবং মৃত্যু কমছে। গত ২৪ ঘণ্টায়
দেশটিতে মৃত্যু হয়েছে ২ হাজার ৫৪২ জনের।
বুধবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬২ হাজার ২২৪ জন।
এ পর্যন্ত দেশটিতে
করোনায় মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৫৭৩ জনে।
দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার মানুষ।
বুধবার সকাল পর্যন্ত
বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৩৮ লাখ ৩৮ হাজার ৪৬০ জন, আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৭৪ লাখ
১৩ হাজার ৪৩৩ জন।

